শিরোনাম :
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় অসহায় ব্যক্তিকে ঠেলাগাড়ি উপহার শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: সিলেট ইসকন মন্দিরে আনন্দমুখর অনুষ্ঠান ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ হারানো ১০ জনই সুনামগঞ্জের সাগর পথে গ্রিসে যাওয়ার সময় নিহতদের মধ্যে ৪ জন দিরাইয়ের ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না’: কয়েস লোদী জাফলং জিরো পয়েন্টে আবারও প্রাণহানি, এক বছরে ৬ পর্যটকের মৃত্যু সিলেটে জ্বালানী তেলের ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন জাফলং বেড়াতে এসে পানিতে ডুবে জিহাদ নামে এক পর্যটকের মৃত্যু বিপিজেএ এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত-মুহিব

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মুহিবুর রহমান। বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচেন তিনি জগ প্রতীকে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।

আওয়ামী লীগ নেতা মুহিব বিশ্বনাথ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হন।

নির্বাচনে ৩ হাজার ৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) মুমিন খান মুন্না এবং ৩ হাজার ১৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি জালাল উদ্দিন।

মেয়র পদে মুহিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। তারা জানান, নিরপেক্ষ নির্বাচনে জগ প্রতীকের প্রার্থী মুহিবুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এর আগে ১৯৮৫ সালে ও ২০০৯ সালে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মুহিব।

মুহিবুর রহমান বলেন, এ বিজয় বিশ্বনাথ পৌরবাসীর বিজয়। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় বিশ্বনাথ পৌরসভার সর্বস্তরের নাগরিককে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বিশ্বনাথ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

এছাড়াও পৌর নির্বাচনে নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছন সাবিনা ইয়াসমিন (চশমা); ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে রাসনা বেগম (আনারস) এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন লাকী বেগম (আনারস)।

আর কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক মেম্বার রাজুক মিয়া রাজ্জাক (উটপাখি), ২ নং ওয়ার্ডে সাবেক মেম্বার ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪ নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি), ৫ নং ওয়ার্ডে সাবেক মেম্বার রফিক হাসান (উটপাখি), ৬ নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭ নং ওয়ার্ডে সাবেক মেম্বার জহুর আলী (পাঞ্জাবি), ৯ নং ওয়ার্ডে সাবেক মেম্বার শামীম আহমদ (পানির বোতল)। আর ৮ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত হওয়ায় ওই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain