শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

তারেক রহমানের শান্তি ও ঐক্যের বার্তা সর্বত্র পৌছে দিতে হবে : খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে পা রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা দেশে শান্তি ও ঐক্য চাই। দেশের স্বার্থে সর্বত্র তাঁর (তারেক রহমান)’র শান্তি ও ঐক্যের বার্তা পৌছে দিতে হবে। মানুষের স্বার্থে গৃহিত বিএনপি ও তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি বলেন, আমাদের নেতা বলেছেন যে কোনো মূল্যে এ দেশের শান্তিশৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে সকল বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক- যে কোনো বয়স, যে কোনো শ্রেণি, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ হোক না কেনে তাদের সবার জন্য শান্তিময় দেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাঁর এই শান্তি ও ঐক্যের বার্তা গুলো সবার কাছে পৌছে দেয়ার দায়িত্ব আমাদের সবার।
তিনি রবিবার (২৮ ডিসেম্বর) সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরুণ সমাজসেবী, যুক্তরাজ্য প্রবাসী মকসুদ আহমদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সালিশ ব্যক্তিত্ব সাবেক মেম্বার আব্দুল জাহির।
‎৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি সহ সাধারণ সম্পাদক এস এম আব্দুল গফুর মান্নার পরিচালনায় এসময় ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্রম আলী মাসুক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফারুক মিয়া, বিএনপি নেতা মো. ইন্তাজ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মো. মনর মিয়া, ‎সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. কয়েস মিয়া, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক মো. ফয়সল মিয়া, সেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার মিয়া বিএনপি নেতা মো. কুতুব উদ্দিন প্রমুখ।Ñবিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain