শিরোনাম :
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি

সিলেটে মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশের মঞ্চ প্রস্তুত হচ্ছে

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সমাবেশস্থল নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কাজ শুরু করেছেন শ্রমিকেরা। ১৯ নভেম্বর এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

গণসমাবেশ কেন্দ্র করে সিলেটে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সমাবেশ সফল করতে কয়েক সপ্তাহ ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ভরে গেছে। মাঠের এক পাশে জড়ো করা হয়েছে বাঁশ ও কাঠ। ৩০ জন শ্রমিক সেখানে কাজ করছেন।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মঞ্চ নির্মাণ কিংবা অন্য কোনো প্রচার-প্রচারণায় পুলিশ কোনো বাধা দেয়নি। বিএনপির নেতা-কর্মীরা গণসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন। মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে বিএনপির পাঁচটি বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরিদপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain