শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

গোয়াইনঘাট স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা-পীরের বাজারে প্রচারণা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার বাদ মাগরিব মরহুম দিলদার হোসেন সেলিম এর রাধানগরের বাড়িতে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাবুদ্দিন চেয়ারম্যান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও পুর্ব জাফলং বিএনপির সভাপতি আমজাদ বক্স,মধ্য জাফলং বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, সিনিয়র সহ সভাপতি সিরাজ উদ্দিন, পুর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বেলাল হুসেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, হাবিব আহমদ, মিনহাজ উদ্দিন, আকরাম হুসেন, সদস্য জাহাঙ্গীর হোসেন, বক্কর আহমদ, সাহেদ আহমদ রাজা, নাজমুল আলম, ফয়সাল আহমদ, লিয়াকত হুসেন,, জাভের আহমদ, তামিম ইকবাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ দুলাল আহমদ, এবাদূর রহমান, এখলাস, ইলিয়াস, সাব্বির, কামরুল, সাদি, মুমিন, রিয়াজ, রশিদ প্রমুখ।
এর আগে বাদ মাগরিব জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারত করেন। প্রস্তুতি সভা শেষে রাধানগর বাজারে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
এদিকে শুক্রবার রাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় পীরের বাজারে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি হিসেবে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি,স্বেচ্ছাসেবক দল,যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain