শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

১৯ নভেম্বর সিলেটে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বিএনপির সমাবেশের দিন শনিবার (১৯ নভেম্বর) ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। সিলেটে রেজিস্ট্রেমনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা ও বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপনসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। বিষয়টি বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছে সংগঠনটির একজন শীর্ষ নেতা।

তিনি জানান- সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবো।

এ কর্মসূচি পূর্ব নির্ধারিত বলে সিলেটভিউ-কে জানান তিনি।

এদিকে, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মামলা থেকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এ গণসমাবেশ।

গণসমাবেশ উপলক্ষে গত ১৫ দিন ধরে মাদরাসা মাঠে চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মাঠ প্রস্তুত ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। বৃহস্পতিবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সিলেট বিএনপি সূত্র।

বুধবার (১৬ নভেম্বর) আলিয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা যায়- মঞ্চ তৈরির কাজ চলছে। তৈরি করা হচ্ছে ৭০ ফুট লম্বা ৩০ ফুট প্রশস্ত মঞ্চ। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে ঘোষণা আসলো সিলেটে পরিবহন ধর্মঘটের।

তবে এ বিষয়ে সিলেট বিএনপির নেতার বলছেন- দেশের যত বিভাগে বিএনপি গণসমাবেশ করেছে সবগুলোতে আগে থেকে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সিলেটেও এমনটি হওয়ার আশঙ্কা আমরা আগে থেকেই করেছি। তবে কোনো বাধাই আমাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পরবে না।

তারা বলেন, সব বাধা ডিঙিয়ে ১৯ নভেম্বর সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ করবেন তারা। চার লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। গণসমাবেশে যথা সময়ে যথারীতি হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain