শিরোনাম :
সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

সুনামগঞ্জের শামীমসহ ‘দুই জঙ্গি’ ছিনতাই : বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঢাকার আদালতের সামন থেকে ছিনতাই হওয়া সুনামগঞ্জের শামীমহ ‘দুই জঙ্গি’ গ্রেফতারে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু হয়েছে। গুলশান, তেজগাঁও ও মতিঝিলের কয়েকটি স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশক্রমে আজ রাত থেকে রাজধানীতে ব্লক রেইড শুরু হয়েছে।

তিনি বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিল পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে।

এদিকে রাত ১০টার পর মতিঝিল দৈনিক বাংলা মোড়ে হোটেল রহমানীয়াতেও বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান, আমরা অভিযান পরিচালনা করছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, দৈনিক বাংলার মোড় সংলগ্ন এই বহুতল ভবনের বার এবং আবাসিক হোটেল উপরতলায় রয়েছে। সেখানে আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটতে পারে এমন কোনো ব্যক্তি বা অপরাধী আছে কী না তা নিশ্চিত হতে পুলিশের এই অভিযান।

গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে বলা হয়, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে ওই আদেশের সঙ্গে আজকের ব্লক রেইডের কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সদর দপ্তরের ২৯ নভেম্বরের আদেশে বলা হয়েছিল, ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিকে বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হবে। এছাড়া মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতেও অভিযান পরিচালনা করা হবে।

আদেশ অনুযায়ী আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীরা লুকিয়ে থাকতে পারে এমন স্থানে ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান করবে পুলিশ। এছাড়া অন্যান্য স্থানেও অভিযান পরিচালনা করা হবে। অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain