শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

মেয়ের চিকিৎসার জন্য মানবিক সহযোগিতার আবেদন অসহায় মায়ের

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৮৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন এক অসহায় মা। সিলেট নগরীর ৭নং ওয়র্ডের জালালাবাদ ১৯নং বাসা ভাড়াটি হিসাবে বসবাস করেন। বাক প্রতিবন্ধী জুলেখা জানান, আমার স্বামী একজন চা বিক্রেতা আর আমি মানুষের বাসায় কাজ করি। আমরা যা ইনকাম করি তা দিয়ে আমাদের চার জনের সংসার কোনো মতে চলে। সংসারে আমরা স্বামী, স্ত্রী ও আমার ২ মেয়ে। ছোট মেয়ে টা বাক প্রতিবন্ধী। মেয়ে টা আমার জন্মের পর থেকে কথা বলতে পারে না ও কানে কম শুনে। বর্তমানে মেয়েটাকে নিয়ে অনেক সমস্যায় আছি। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছি না।
তিনি আরোও জানান, কষ্টের সংসারের ঘানি টানতে মেয়ে জুলেখা অনেক চেষ্টা ও চিকিৎসা এমতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য আর্থিক ও মানবিক সহযোগিতা কামনা করেছেন অসহায় মা।
বাবা-মায়ের বড় দুশ্চিন্তা, বাচ্চাটার এমন শারীরিক অবস্থা থাকলে পরবর্তিতে কী হবে? উন্নত চিকিৎসার জন্য এবং মেয়েকে স্বাভাবিক জীবন দিতে প্রয়োজন অনেক টাকা। এতো টাকা কোথায় পাবে হতদরিদ্র বাবা-মা? তাই সন্তানের জন্য তারা আজ সরকার আর দেশের হৃদয়বান মানুষের কাছে সাহায্যে জন্য হাত বাড়িয়েছেন।
তিনি সমাজের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়ীয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরুদ জানান। শিশুকন্যাটির যত বয়স বাড়ছে ততই চিন্তা ভাবনা বাড়ছে অসহায় ও হতদরিদ্র এই বাবা-মায়ের। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না তারা।
তাই সরকারসহ দেশের বিত্তবানদের নিকট আমার আকুল আবেদন, দয়া করে আমার মেয়েটি পাশে আপনারা একটু দাঁড়ান। তাদের সাহায্য পাঠাতে যোগাযোগ করতে পারেন- মোবাইল নম্বর- ০১৭৪৬৩৪৮৮৫৬ বিকাশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain