শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ চা শ্রমিকদের ৮ দফা দাবি বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজবাড়ীর কালুখালীতে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল শেখ ওরফে মনো (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শহিদুল শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সুদ কারবারি বলে জানা যায়।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সকাল ৯টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়িতে একা থাকার সময় শহিদুল শেখ ওই বাড়িতে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালান। এ সময় পাশ্ববর্তী বাড়ির লোকজন উপস্থিত হয়ে তাদের বিবস্ত্র অবস্থায় দেখেন। পরে শহিদুল শেখ পালিয়ে যান।

 

ঘটনার দিন রাতেই কালুখালী থানায় শহিদুল শেখকে আসামি করে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘এ ঘটনায় শহিদুল শেখ ওরফে মনোকে গ্রেপ্তার করে আজ রোববার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain