শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোটার হালনাগাদের খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রতিবছর ২ জানুয়ারি প্রকাশিত হলেও এবার হবে ১৫ জানুয়ারি। তবে আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চেই প্রকাশিত হবে।
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নতুন ভোটার অন্তর্ভূক্ত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। জানা যায়, এবার সারাদেশে এক কোটিরও বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে সময় পরিবর্তনের চিঠি মাঠপর্যায়ে পাঠানো হয় গত রোববার। ওই চিঠিতে ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের জন্য মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যমান ভোটার তালিকা আইন অনুযায়ী ২ জানুয়ারি থেকে ২ মার্চ ভোটার তালিকা হালনাগাদের বিধান রয়েছে। ভোটার তালিকা বিধিমালায়ও একই বিধান রয়েছে।
ইসি সূত্র জানায়, এবার ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। ওই তথ্য সার্ভারে আপলোড দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের ঘাটতি ছিল। এছাড়া নানা কারণে তথ্য সংগ্রহ কার্যক্রম ও তথ্য আপলোড ব্যহত হয়।
এছাড়া ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট হবে। এসব কারণে খসড়া তালিকা প্রকাশের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain