শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই সনদ স্বাক্ষর আজ, সবাইকে সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সকল টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি বাংলাদেশি— আপনি যেখানেই থাকুন না কেন, বাড়িতে কিংবা ভ্রমণে, দোকানে, কারখানায়, কর্মস্থলে, ফসলের মাঠে কিংবা খেলার মাঠে— এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখাতে চাই— আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি। এখন সময় একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন শক্তি অর্জনের।’

সরকারি সূত্র জানায়, জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain