শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

মেয়র কামরানের নামে ফেইসবুক ফেক আইডি থানায় জি.ডি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৬৮০ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী আজ ২০-১০-২০২১ ইং তারিখে উনার ব্যক্তিগত ফেইসবুক এ ফেক আইডির বিষয়ে যা বললেন, সম্মানিত সুধীজন,
আস সালাম ওয়া আলাইকুম / আদাব
কিছুদিন পূর্বে একটা ফেসবুক প্রোফাইল আমার দৃষ্টিগোচরে আসে, যাতে অনুমতি ব্যতীত আমার নাম ব্যবহার করা হয়েছে এবং এ প্রোফাইলটি সম্পূর্ণ আমার অজ্ঞাতসারে চালু করা হয়েছে। “ জনতার মেয়র কামরান চৌধুরী ” নামের এ ফেসবুক প্রোফাইলটি আমি, আমার পরিবারের কোনো সদস্য কিংবা আমার সাথে ব্যক্তিগত, রাজনৈতিক বা দাপ্তরিকভাবে সংশ্লিষ্ট কেহ অথবা আমার মনোনীত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত নয়। কতিপয় স্বার্থান্বেষী বিদ্বেষ ছড়ানোর উদ্দেশে এই প্রোফাইল থেকে আমার নাম ব্যবহার করে আমার এবং বড়লেখার আরেকজন জনপ্রতিনিধির নামে মানহানীকর পোস্ট প্রদান করেছে। এর ধারাবাহিকতায়, ভবিষ্যতে আমার রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন বিষয়ের পক্ষে-বিপক্ষে অবস্থান সংক্রান্ত তথ্যের অপপ্রচার রোধ করার নিমিত্তে বড়লেখা থানায় একটি জি.ডি. করা হয়েছে, যা ৭০৫ নং ক্রমিকের বিপরীতে লিপিবদ্ধ আছে।
নিম্নে উক্ত ফেসবুক প্রোফাইল-এর লিংক সংযুক্ত করলাম।
https://www.facebook.com/profile.php?id=100073370063735
এ প্রোফাইলের মাধ্যমে কোনো ব্যক্তিগত, রাজনৈতিক এবং পৌরসভার সেবা গ্রহণ করার জন্য কোনো তথ্য বা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট আদান-প্রদান না করতে অনুরোধ করছি।

অনুরোধক্রমে,
আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী
মেয়র
বড়লেখা পৌরসভা

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain