শিরোনাম :
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপুরে সংঘর্ষে জড়াল পাঁচ গ্রাম, আহত অর্ধশতাধিক ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন তারেক রহমানের যোগ্য নেতৃত্বে পূর্বের তুলনায় দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: নাসিম হোসাইন সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক

পাবনায় ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পাবনায় আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সাথে চলন্ত ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক ভেবেছিলেন ট্রেনটি আসার আগেই পার হয়ে যেতে পারবেন। তখনই ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ক্রসবার নামাননি গেটম্যান। ট্রাকচালক সম্ভবত রাতভর গাড়ি চালানোর ক্লান্তিতে ঝিমাচ্ছিলেন। ট্রেনের উপস্থিতি খেয়াল না করেই গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি চলন্ত ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।

খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain