শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা জানায়, শনি ও রবিবার নরগীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা থানাধীন কায়স্তরাইলের কনকর্ড আবাসিক এলাকার আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ (৩৬), এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেটের মো. ফেরদৌস রহমান (২৩), জালালাবাদ থানার সোনাতলা গ্রামের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী (৩৫), মোগলাবাজার থানার জাহানপুরের বাসিন্দা, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান থানার সাদিপুর নোয়াগাঁওয়ের মুমিনুল ইসলাম মুমিন (৩৫) এবং শাহপরাণ থানার মেন্দিবাগ এলাকার বাসিন্দা ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ (৩৩)।

তারা সবাই বিস্ফোরক উপাদানাবলী, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড মামলার সন্ধিগ্ধ আসামী বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain