শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৬৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গাইবান্ধা সদর উপজেলায় মাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিকের আদালত এ রায় দেন।
এজাহারে জানা যায়, ২০১৮ সালের ১৩ জুন আসামি জিয়াউল হক তার ছোট ভাই জুবায়ের খন্দকারের কাছে কিছু টাকা চায়। কিন্তু জুবায়ের তাকে টাকা না দেওয়ায় ক্রিকেট ব্যাট হাতে জিয়াউল তাকে মারতে আসেন। এ সময় মা জহুরা বেগম (৬০) ছোট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। পরে জিয়াউল তার মায়ের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এরপর আহত জহুরা বেগমকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন জহুরা বেগমের স্বামী নুরুল ইসলাম ছেলে জিয়াউল হককে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফারুক আহমেদ প্রিন্স ও আসামিপক্ষের ছিলেন অ্যাডভোকেট মাসুদার রহমান বিশ্বাস।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার ঘটনাটি প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain