শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে চা বাগানের গুরুতর রোগে আক্রান্ত অসুস্থ চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে ‘এসডিএম জগিং ক্লাব, সিলেট’। “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) সিলেট নগরীর মালনীছড়া চা বাগানে এক মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে চিকিৎসাধীন ও অসুস্থ চা শ্রমিকদের মাঝে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। বক্তব্যে তিনি বলেন, “চা শ্রমিকেরা আমাদের অর্থনীতি ও সিলেটের ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখার মূল কারিগর। তাঁদের স্বাস্থ্য সুরক্ষা ও সংকটের দিনে পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এসডিএম জগিং ক্লাব শুধু ক্রীড়া বা শরীরচর্চায় সীমাবদ্ধ না থেকে সমাজের অবহেলিত ও অসুস্থ মানুষের সেবায় এগিয়ে এসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।” তিনি ক্লাবের এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজসেবামূলক এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফখরুজ্জামান, সাহেদুর রহমান বাবলা, আব্দুল হান্নান, অ্যাডভোকেট রানা, পাবেল আহমদ, লিয়াকত হোসেন, ইমরান আহমেদ চৌধুরী, মালেক আহমদ, হাবিবুর রহমান জুনেদ, ইসা তালুকদার, আমিনুল ইসলাম, ফয়সল আহমদ, রশিদ আহমদ, আলী আহসান হাবিব, আবুল কালাম এবং রশিদ তালুকদারসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গুরুতর অসুস্থ চা শ্রমিকদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain