শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে মালবাহী ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা মূলত ইজিবাইকের (টমটম) যাত্রী ছিলেন। আজ শনিবার সকালে রামুর রশিদ নগরের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামুর রশিদ নগর ইউনিয়নের কাদমর পাড়ার ইউনুস সওদাগর ও তার ছেলে মো. রুবেল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস সওদাগরের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তার ছেলে রুবেল।

ইউনুস সওদাগরের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, ‘ট্রাক চাপায় চাচা ও চাচাতো ভাই রুবেল মারা গেছেন। তাদের সদর হসপিটালে রাখা হয়েছে। আমি সেখানে আছি।’

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ট্রাকচাপায় একজন ঘটনাস্থলে ও পরে সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain