শিরোনাম :
সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস মোগলাবাজারে মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যালি ও সমাবেশ সিলেটে বাঘের সড়কে গাড়ির ধাক্কায় মেছো বিড়ালের মৃত্যু

ভক্তদের প্রতি গালির জন্য ১১ টাকা পান নুসরাত ফারিয়া

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: নুসরাত ফারিয়ার গান থেকে শুরু করে দাম্পত্য জীবন—এসব বিষয়কে কেন্দ্র করে ফেসবুকে চলেছে কুরুচিপূর্ণ মন্তব্য। কোনো কারণ ছাড়াই ঔদ্ধত্যপূর্ণ এসব মতামত দিয়েই যেন সুখ পান নেটিজেনদের একাংশ। তবে এসব নিয়ে মাথাব্যথা নেই অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়ার।
শুক্রবার রাতে বনানীতে একটি ফ্যাশন হাউজ উদ্বোধনের সময় নুসরাত ফারিয়া বলেন, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা। আর যেসব হেটার্স আমাকে গালি দেন; তারা দিতে থাকুন। তাদের প্রতি গালির পেছনে আমি ১১ টাকা করে পাই!

মূলত ফারিয়ার গান গাওয়া অনেকে নেতিবাচকভাবে নেয়, অনেকে নেয় ইতিবাচক ভাবে। তবে দুইটাই দুই ধরণের দর্শকই তার জন্য উপকারি বলে মনে করেন তিনি।

ফের গায়িকা হয়ে ধরা দিচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসছে তার তৃতীয় ও নতুন গান ‘হাবিবি’। গানটির ভিডিও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আগামী ২ নভেম্বর। এর কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। ‘হাবিবি’ গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, এবারের গানটি পপ অ্যারাবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা।

২০১৮ সালে ‘পটাকা’ এবং এর ২ বছর পর ‘আমি চাই থাকতে’ শিরোনামে দুইটি গান নিয়ে হাজির হন ফারিয়া। ইউটিউবে প্রথম গানটি ৮২ লাখবার আরেকটি ১ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain