শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, শিশুসহ নিহত ২২

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৮১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী এবং শিশুসহ ২২ জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত আটজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন।

পাকিস্তান পুলিশের বরাতে ডন জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে পাকিস্তানের পালান্দ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ সিটের ওই বাস ৩০ জনের বেশি যাত্রী নিয়ে বালোচের এক এলাকা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। ৭ কিলোমিটার যাওয়ার পর বাসটি ব্রেক ফেল করে প্রথমে পাহাড়ের গায়ে ধাক্কা খায়, এরপর গড়িয়ে প্রায় ১ হাজার ৬৪০ ফুট গভীর একটি গিরিখাতে পড়ে যায়।

পালান্দ্রির উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাতজন বলে জানালেও পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে। পুঞ্চ জেলার ডিআইজি রাশিদ নাইম খান জানান, দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনকে কোটলি জেলার হাসপাতালে ও তিনজনকে বালোচের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain