শিরোনাম :
সিলেট নগরীর বড়বাজার থেকে দুই নারীসহ গ্রেপ্তার ৩ গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সুনামগঞ্জের হাওরাঞ্চলের ধান দ্রুত কাটার জন্য কৃষকদের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল- মালিকদের প্রতি নির্দেশনা গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু গোয়াইনঘাটে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী হবিগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া চলছে সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে একযুগে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

দলের ৪৭ ধারায় পাঁচ নেতাকে বহিষ্কার করলো সিলেট জেলা আ.লীগ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা আওয়ামী লীগ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে বহিষ্কার করা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশ্রব আলী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী, ফ্রান্স আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন ও মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আছন মিয়া। এঁরা প্রত্যেকেই জেলা আওয়ামী লীগের সদস্য।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিলেট সদর উপজেলার দুটি ইউনিয়নে পাঁচ আওয়ামী লীগ নেতা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা দলীয় স্বিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাই দলের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মানিক মিয়া, আশ্রব আলী ও জয়নাল আবেদীন জালালাবাদ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আছন মিয়া বিদ্রোহী প্রার্থী হয়েছেন মোল্লারগাঁও ইউনিয়নে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain