শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

ভোট গণনাকালে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৫০

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৩ নম্বর জলসুখা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত: ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে জলসুখা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুিষ্ঠত হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে ভোট গণনা চলছিল। এ সময় হঠাৎ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রোকসানা আক্তার শিখা ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় ভোটকেন্দ্রে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি সামাল দিতে না পারায় সেখানে র‍্যাব ও বিজিবির টিম পৌঁছায়। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের সময় বেশ কিছু ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।

এ বিষয়ে প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার সিলেটভিউ-কে বলেন, একটা গ্রুপ কেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় অপর একটি গ্রুপ বাঁধা দেয়। এ নিয় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain