শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

গুলশানে নয় তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর গুলশানে ১২ তলা ভবনের ৯ তলার রেলিং থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে অসাবধানবশত রেলিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে নাকি সানা আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শিল্পী আক্তার জানান, আমরা খবর পেয়ে গুলশান ২ নম্বর রোডের রাস্তার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, আমরা এলাকার লোকজনের মুখে শুনতে পাই, ওই ভবনের নয়তলার রেলিং থেকে সে পড়ে যায়। পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

তিনি আরও জানান, নিহত সানা উত্তরার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা একজন গার্মেন্টস ব্যবসায়ী। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। নিহতের বাবার নাম রেজওয়ান সেলিম। গুলশান-২-এর ৪১ নম্বর রোডে পরিবারের সঙ্গে থাকত সানা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain