শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: টিএসএম ট্রাভেলসের উদ্যোগে টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলার যাত্রীদের নিয়ে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে হজ্জ ও উমরাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কামালবাজার ফাযিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

টিএসএম ট্রাভেলসের এমডি মাওলানা মারুফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান, টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের মুয়াল্লিম মাওলানা আব্দুর রহমান।

টিএস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মওদুদ আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন আউশকান্দি ইয়াকুবিয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর এমডি মাওলানা সৈয়দ আহমদ আল জামিল।
প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলী, ইলাইগঞ্জ হিফজুল কোরআন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ, মাধবপুর গালিমপুর আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আতাউর রহমান, সিলবারাকা ট্রাভেলসের এমডি মাওলানা আফম আব্দুল কাইয়ুম, গাজিরপাড়া হাফিজিয়া আলিম মাদ্রাসার হিফজ শাখার সাবেক প্রধান হাফিজ মাওলানা আব্দুস শহিদ, ইয়ানি ট্রাভেলস মৌলভীবাজারের সত্ত্বাধিকারী মাওলানা এমদাদ আহমদ, হলি ল্যান্ড ট্রাভেলসের এমডি মাওলানা আহমদ শরীফ, আল জাবির ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা আমিনুল এহসান জাবির, সৌদি আরব প্রবাসী ক্বারী মোঃ শামসুল ইসলাম, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল বারী, হাজী নওয়াব আলী জামে মসজিদের ইমাম হাফিজ বিলাল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain