শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন তপন কান্তি তালুকদার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৬৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৪র্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দিরাই উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন। দিরাই উপজেলার ৫নং দিরাই সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ছাত্রলীগ নেতা, ভাটি বাংলা ছাত্র কল্যান পরিষদের সভাপতি তপন কান্তি তালুকদার । তপন কান্তি তালুকদার।
আজ সোমবার দুপুরে ধানমন্ডি ৩/এ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম কিনেন।

তপন কান্তি তালুকদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেই ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। আমি আওয়ামীপরিবারের সন্তান। দলের জন্য আমার ও আমাদের পরিবারের ত্যাগ আছে। যদি সেটি মূল্যায়ণ করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেন তাহলে বিজয় অর্জনের মাধ্যমে দিরাই সরমঙ্গল ইউনিয়নের আপামর জনতার কল্যাণে কাজ করবো।
আমার স্বগীয় পিতা যতীন্দ্র তালুকদার সারাজীবন আওয়ামীলীগের রাজনীতি করেছেন, তার অনুপ্রেরনায় আমি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে দলীয়ভাবে মনোনিত করা হবে বলে বিশ্বাস করি। সেই বিশ্বাস রেখেই আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমি অবহেলিত মানুষের জন্য কাজ করতে চাই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain