শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

বোনকে হত্যায় ভাইয়ের ফাঁসির রায়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কলেজপড়ুয়া এক তরুণীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যার দায়ে তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে আদালতের পিপি এমদাদুল ইসলাম জানান। আজ সোমবার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত রিপন মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মো. মকসেদ ওরফে মকু মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, মকু মোল্লার ২০ বছর বয়সী মেয়ে ফাতেমা খানম স্থানীয় একটি কলেজে পড়তেন। পারিবারিক ঝগড়ার জেরে ২০১৯ সালের ১৫ নভেম্বর নদীর ঘাটে কাপড় পরিষ্কার করার সময় তাকে পিটিয়ে এবং ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যা করেন রিপন। পরে লাশ নদীর মধ্যে কাদায় পুঁতে রাখেন।

ঘটনার পর মকু মোল্লা নড়াগাতি থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে রিপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আদালতের পিপি এমদাদুল ইসলাম বলেন, ‘রিপনের শিশু ছেলে তা দেখে ফেলে। তার কথার ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে এবং রিপনকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রিপনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain