শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

‘সক্কাল সক্কাল… অর্গাজম’! চমকে দিলেন শ্রীলেখা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: সকাল সকাল অর্গাজম প্রাপ্তি হল শ্রীলেখার! কোনও রাখঢাক না করে সে খবর নিজেই জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যৌনতা নিয়ে কথা বলতে কখনই কোনও সংকোচ করেন না শ্রীলেখা। তবে এই অর্গাজমের সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই।

আসলে অভিনেত্রীর ‘সেন্স অফ হিউমার’ বরাবরই প্রশংসার দাবি রাখে। এক্ষেত্রে খানিকটা সেভাবে তার নতুন ছবির খবর দিলেন শ্রীলেখা। ‘অর্গাজম’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে কাজ করতে চলেছেন শ্রীলেখা মিত্র। সেই ছবির খবরই সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।

ছবির চিত্রনাট্যের ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সক্কাল সক্কাল… অর্গাজম’। ছবিটি পরিচালনা করছেন কাবেরী রায় চৌধুরী, ক্রিকেটিভ ডিরেক্টর রয়েছেন শীর্ষেন্দু বর্মা সাউদি। কাবেরী ও শীর্ষেন্দু মিলেই যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

এদিকে গত কালই নিজের জন্যে পাত্র খুঁজেছেন বলে ছবি দেন শ্রীলেখা। গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল, খোলা চুল। হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’ যদিও শ্রীলেখার এই রসিকতা বুঝতে না পারে অনেকেই তার পোস্টে শালীনতার মাত্রা ছাড়িয়ে অভিনেত্রীকে আক্রমণ করেন।

তবে তাতে থোড়াই কেয়ার শ্রীলেখার! এই চরম সুখ প্রাপ্তি নিয়ে আগে বলিউডে নানা ছবি হয়েছে। যেখানে নায়িকারা অর্গাজমের দৃশ্যে সাবলীল ভাবে অভিনয় করেছেন। যেমন ‘লাস্ট স্টোরিজ’ এ- কিয়ারা, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-তে রত্না পাঠক শাহ অভিনয় করেছেন এই ধরনের সাহসী দৃশ্যে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain