শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

হেফাজত মহাসচিব আর নেই

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী মারা গেছেন। সোমবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের প্রচার সম্পাদক মহিউদ্দিন রাব্বানী। এর আগে গত শনিবার (২৭ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে ছোট ছেলে মাওলানা রাশেদ বিন নূর এক ফেসবুক স্ট্যাটাসে তার বাবার সুস্থতা কামনা করে এ তথ্য জানান।

সেদিন রাশেদ বিন নূর জানিয়েছিলেন, অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন মাওলানা নূরুল ইসলাম জিহাদী। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

তার আগে শনিবার বিকেলে তিনি জাতীয় প্রেসক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain