শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীর মৃত্যুতে রামপুরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে সহপাঠীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল দশটা থেকে রামপুরা সড়ক অবরোধ করে স্থানীয় স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। এ কারণে রামপুরা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা বলছেন, ‘আমার বাবা কাঁদছে নিরাপদ সড়কের দাবিতে, অ্যাম আই নেক্সট, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে, উই ওয়ান্ট জাস্টিস’। ‘গণপরিবহনে শিক্ষার্থী হয়রানি বন্ধ করো’সহ এ ধরনের বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

অবরোধের কারণে রামপুরা, বাড্ডা, গুলশান ও প্রগতি সরণির রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান পুলিশ সদস্যরা।

তবে সাধারণ জনগণের দাবি, নিরাপদ সড়ক যৌক্তিক দাবি। নিরাপদ সড়ক না হলে আমরা নিরাপদে চলাচল করতে পারব না। আমাদর সীমিত সময়ের জন্য কষ্ট হলেও আমরাও নিরাপদ সড়ক চাই।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় রামপুরার কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। আপাতত যান চলাচল বন্ধ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain