শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ ৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীর পাশে রয়েছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা : প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ

স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়লো

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ২০২২ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সরকারি স্কুলে ১০ ডিসেম্বর ও বেসরকারি স্কুল ভর্তিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়।

মাউশির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বছরের প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সরকারি স্কুলের অনলাইন আবেদন আগামী ১০ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত চলবে এবং বেসরকারি স্কুলের আবেদন ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত করা যাবে।

সরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হবে। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবন আয়োজন করা হবে।

বলা হয়েছে, অভিভাবকদের দাবির প্রেক্ষিতে স্কুল ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে অনলাইন ভর্তি আবেদন ফরমে পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা মোবাইল নাম্বার যেকোনো একটি যুক্ত করে আবেদন করা যাবে।

জানতে চাইলে মাউশির উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বুধবার জাগো নিউজকে বলেন, অভিভাবকদের দাবির প্রেক্ষিতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। অনেক অভিভাবক বিদেশে থাকায় তাদের জাতীয় পরিচয়পত্র করা হয়নি বলে কেউ কেউ আবেদন করতে পারছেন না। এছাড়া অন্যান্য কারণে অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র না থাকায় কেউ কেউ আবেদন সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছেন।

তিনি বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ায় জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি পাসপোর্ট ও মোবাইল নাম্বার যুক্ত করে আবেদন করার সুযোগ তৈরি করা হয়েছে। উল্লিখিত যেকোনো একটি নম্বর দিয়ে এখন স্কুলে ভর্তির আবেদন করা যাবে। এ নির্দেশনা মাউশির ওয়েবসাইট ও সব জেলায় পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে গত ২৫ নভেম্বর থেকে সারাদেশের স্কুল ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। আজ পর্যন্ত চলার কথা থাকলেও সে সময় বাড়ানো হয়েছে। সারাদেশে এখন পর্যন্ত সরকারি স্কুলে ১০ লাখ ৯ হাজার ১১৭টি পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। বেসরকারিতে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain