শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেট সিটিতে ৬১ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৭টি ওয়ার্ডে ৬১ হাজারেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় তাদেরকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর চারদিনব্যাপী চলবে এই ক্যাম্পেইন।

সিসিকের স্বাস্থ্য শাখা থেকে জানা গেছে, সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে ৬১ হাজার ৮২৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩৯৬ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু আছে ৫৫ হাজার ৪৩১ জন। মোট শিশুদের মধ্যে প্রতিবন্ধী ১১৩ জন।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সিলেটভিউকে জানান, ২৪৭টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ইপিআই টিকাদানকেন্দ্র ১২২টি, নিয়মিত কেন্দ্র ২০টি, অস্থায়ী কেন্দ্র ৮২টি এবং অতিরিক্ত কেন্দ্র আছে ২৩টি।

তিনি জানান, এসব কেন্দ্রে ৫৪ জন সুপারভাইজারের অধীনে ৪৯৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain