শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেল্টার চেয়ে ভয়ঙ্কর হলেও এখনো কেউ মারা যায়নি। আমাদের দেশের দুজন খেলোয়াড় এ ভাইরাসে আক্রান্ত হলেও তারা সুস্থ আছেন।

রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে এবং আসছে। এসব মোকাবেলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা আর তৃতীয় ওয়েবে যেতে চাই না। দ্বিতীয় ওয়েবেই শেষ করতে চাই। আর এ জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। কারণ স্বাস্থ্য বিধি মানার কোন বিকল্প নেই।

দেশে করোনার টিকার কোন সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain