শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

CIP সম্মাননা পেলেন কল্লোল মারুফা দম্পতি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন প্রিমিয়াম ফিশ এন্ড এ্যাগ্রো ইন্ড্রাজটিজ লিমিটেডের চেয়ারম্যান কল্লোল আহমদকে ২০১৯ সালে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে এবং তার সহধর্মনী মারুফা আহমেদকে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসি বাংলাদেশি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পদক ও সনদ হস্তান্তর করেন।

আজ শনিবার ১৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তজার্তিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মননা প্রদান করা হয়। মারুফা আহমদের পক্ষে তাঁর ভাই এনআরবি ব্যাংকের পরিচালক ও মেসার্স মোঃ জামিল ইকবাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহেদ ইকবাল সনদ ও ক্রেস্ট গ্রহন করেন।

পরপর দ্বিতীয়বার উক্ত দম্পতি সিআইপি পদক পেলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain