শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই শুরু বুস্টার ডোজ কার্যক্রম

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবিকা রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়।

চলতি বছর ২৭ জানুয়ারি তাকে দিয়েই শুরু হয় দেশের টিকার কার্যক্রম। বছরের শেষপ্রান্তে এসে আবার সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু করলো সরকার।

রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টিকার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রুনু ভেরোনিকার পর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেয়া হয়। এর মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বুস্টার ডোজ নেওয়া সবাই করোনা মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain