শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

এসএসসিতে শতভাগ সাফল্য অব্যাহত রেখেছে মেজরটিলা স্কলার্সহোম

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্কলার্সহোম মেজরটিলা কলেজ প্রতিবারের মতো এবারও এসএসসি ২০২১ সালের পরীক্ষায় ৩৩টি এ প্লাসসহ শতভাগ পাশের কৃতিত্ব অব্যহত রেখেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক ও শিক্ষকরা দারুণ উচ্ছ্বসিত।

এ প্লাস প্রাপ্ত হাইফা রহমান নামিয়া বলে আমার এ ফলাফল এর পিছনে আমার কলেজের শিক্ষকদের আন্তরিকতা ও আমার বাবা-মার ভুমিকা অনস্বীকার্য। এ প্লাস প্রাপ্ত সুলতান মুর্তুজা বলে স্কুলের নির্ধারিত সময়ের বাইরেও শিক্ষকগন আমাদের পড়াশোনার খোঁজ খবর নিতেন। এসএসসি ২০২১ পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করায় স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এ ভালো ফলাফল অর্জনে কলেজের শিক্ষকদের অফলাইন, অনলাইন ক্লাস ও পরীক্ষার পূর্ব মুহূর্তে তিনটি মডেল টেস্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে অধিকতর ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এবারের এসএসএসি ২০২১ পরীক্ষায় কলেজের ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ৩৩ জন এ প্লাস ও ৩২জন এগ্রেট পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়। বিজ্ঞপ্তি

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain