শিরোনাম :
বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার সিলেটে আজ বিকেল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন বছরের বই বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বছরের প্রথম দিনে সিলেটের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষাথীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলার শিক্ষা অফিসার এ. এস. এম আব্দুল ওয়াদুদ, শিক্ষা ও আইসিটির অতিরিক্ত জেলা প্রশাসক সত্যজিত রায় দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, প্রাক্তন প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির।
শিক্ষিকা কইলি রানীর দে ও ইশতিয়াক হোসেন মুনশির যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাহজাবিন জান্নাত সুমু, গীতা পাঠ করেন প্রিয়ন্তী ভট্টাচার্য্য।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain