শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে নাসিম হোসাইনের কর্মীরাও রয়েছেন। তারাও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পুলিশের। শনিবার দুপুরে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পেস্টে ৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের(২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহেদ আহমদ (৪২) বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) ডিএসও।

সিলেট মহানগর বিএনপির নির্বাজিত সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর। ব্যাংক বন্ধ থাকায় শুক্রবার সকালে নিজের এই কর্মীদের দিয়ে ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৮১ লাখ ৮২ টাকা নিয়ে প্রাইভেটকারে করে পাঠান নাসিম। এরপর দক্ষিণ সুরমার পারাইচকে ছিনতাইকারীরা ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ তার।

পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ১১ টার দিকে লালমাটিয়া এলাকায় পৌঁছালে ৩ জন আরোহীর একটি মোটরসাইকেল বিকাশের টাকাবহনকারী গাড়িটিকে থামার সংকেত দেয়। তখন গাড়ির ড্রাইভার গাড়ির গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা সকলকে ভয়ভীতি, হুমকি প্রদর্শনসহ একজনকে মারপিট করে ০৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, অভিযোগ রয়েছে, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও গাড়ির গতি কমিয়ে টাকা ডাকাতির সুযোগ সৃষ্টি করেন। এছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২) ঘটনার সময় গাড়ির সাথে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ডাকাতদের সাথে আঁতাত করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহের মাধ্যমে টাকা ডাকাতির ঘটনায় বিকাশের কর্মীরা জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে মোগলাবাজার থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain