শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

আসলের চেয়ে নকল সাংবাদিক বেড়েছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আসল সাংবাদিকের চেয়ে নকল সাংবাদিকের সংখ্যা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মিলনমেলা ও দ্বিবার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন যে কেউ সাংবাদিক পরিচয় দেয়। ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরে না বাড়লেও উপজেলাগুলোতে নকল সাংবাদিক অনেক বেড়ে গেছে। তারা গাড়িতে স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ায়। কোথাকার সাংবাদিক জিজ্ঞেস করে উত্তর জানলে নিজেই লজ্জিত হবেন। এতে সাংবাদিকদের প্রতি সাধারণ মানুষের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ছিল গণমাধ্যমকর্মী আইন। আইনটি ইতোমধ্যে আইনমন্ত্রী স্বাক্ষর করে দিয়েছেন। আশা করছি, আগামী শীতকালীন সংসদ অধিবেশনে আইনটি উত্থাপন করা যাবে। এটি হলে সম্প্রচার, অনলাইন, রেডিও, পত্রিকার সঙ্গে যেসব সাংবাদিক যুক্ত আছেন তাদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, অবশ্যই সরকারের সমালোচনা হবে। কোনো জায়গায় দায়িত্বশীলরা ভুল করে সেটি নিয়ে সমালোচনা হবে। কিন্তু সমালোচনাটা এমন না হয় যে দুষ্কৃতির হাতে দেশটা চলে যায়। আপনাদের কাছে সেই নিবেদনটুকু রাখি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, যুগান্তর পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক ফোরামের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain