শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ নিহত ১২

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে আটজনই শিশু। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনটিতে এই আগুন লাগে।

ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। সে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ৩৫ বছরের অভিজ্ঞতায় তারা এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আর দেখেননি।

কীভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি উল্লেখ করে ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেছেন, তারা এ বিষয়ে তদন্ত করছেন বলে জানানো হয়। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চালিয়ে যাচ্ছি। অগ্নিকাণ্ডের সতর্কতায় ওই ভবনে চারটি ডিটেক্টর ছিল। কিন্তু এর একটিও সে সময় কাজ করেনি।’

ওই ভবনটি ফিলাডেলফিয়ার পাবলিক হাউজিং কর্তৃপক্ষের। অগ্নিকাণ্ডের সময় আটজন সেখান থেকে পালাতে সক্ষম হন।

দমকল বাহিনী জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সে সময় তারা দেখতে পান চারতলা ভবনটি তৃতীয় তলায় আগুন জ্বলছে। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় তারা আগুন নেভাতে সক্ষম হন।

ওই ভবনটিতে ২৬ জন বাস করতেন। এর মধ্যে আটজন দ্বিতীয় তলায় এবং ১৮ জন তৃতীয় এবং চতুর্থ তলায় ছিলেন। তবে আগুন লাগার সময় সেখানে কতজন ছিলেন সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain