শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

শিগগিরই আসছে বিধি-নিষেধ’

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নতুন করে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে আজ রবিবার বিকেল বা আগামীকাল সোমবারের মধ্যে বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শিগগিরই এ কার্যকারিতা শুরু হবে।

জাহিদ মালেক জানান, শনাক্তের হার পৌনে ৬ শতাংশে পৌঁছে গেছে। যখন থেকে বাড়ছে তখন থেকেই সতর্কবাণী পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু কেউ মানছে না। ফলে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রজ্ঞাপন জারির বিষয়টি উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আজ বিকেল বা কালকের মধ্যে বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি হবে। জনগণকে সচেতন হতে হবে। সংক্রমণ যে হারে বাড়ছে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যাবিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার সমন্বিত ইউনিট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বিএসএমএমইউ ভিসি অধ্যাপক মো. ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain