শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

শাবিতে নাদেল-জাকিরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল 

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। গতকাল ওসমানী হাসপাতালে দেখতে যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শাবি ক্যাম্পাসে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।

 

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে শাবিতে যান  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা,মহানগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও কার্যনির্বাহী সদস্য জুমাদিন আহমদসহ নেতৃবৃন্দ।

 

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমরা সব সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আছি। তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলবো। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে আমরা প্রতিনিধি দল কথা বলবো।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, আমিসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গতকাল আহতদের দেখতে গিয়েছিলাম। আজ আমাদের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন আওয়ামী লীগের প্রতিনিধি দলে যোগ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain