শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

উপাচার্য পদত্যাগের দাবিতে ‘মরতে এসেছি, হাসপাতালে যাবোনা’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের ৬ জনকে ইতিমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এক্ষেত্রেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কারণ, অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হাসপাতালে যেতে চাইছেন না।

এমনই এক শিক্ষার্থী জান্নাতুল নাইম নিশাত। আমরণ অনশন পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন সহপাঠীরা।

এ সময় নিশাত কাঁদতে কাঁদতে বলেন, ‘আমরণ অনশন করতে এসেছি। মরতে এসেছি। হাসপাতালে কেন যাব? আমি হাসপাতালে যাবো না। আমি তো বলেই এলাম—আমরণ অনশন করতে এসেছি। আন্দোলনে এসেছি।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীকে একপ্রকার জোর করে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। এসময় কান্নাকাটিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়া অনশনরত আরও তিনজন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টার মধ্যে তাদের তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain