শিরোনাম :
সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাকে খুন, ছেলে আটক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

জৈন্তা প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে নিজ বাড়িতে ছেলের হাতে খুন হয়েছেন আয়মনা বিবি (৬০) নামের এক বৃদ্ধা।

রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাসনাতকে দরবস্ত বাজার থেকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে।

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর বলেন, বাড়ির উঠোনে ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় অবগত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায অভিযুক্ত আবুল হাসনাতকে পুলিশ দরবস্ত বাজার থেকে আটক করে।

পুলিশ জানায়, আটক আবুল হাসনাতের আরও এক ভাই ও এক বোন রয়েছেন। জমি ও টাকা সংক্রান্ত বিষয় নিয়ে হাসনাতের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। দুই ভাইকে সম্পত্তি না দিয়ে শুধুমাত্র মেয়েকে দলিল করে জমিজমা লিখে দিয়েছেন পিতা-মাতা। এরই রেশ ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা লোহার পাইপ দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে হাসনাত। গুরুতর আহতাবস্থায় আয়মনা বিবিকে উদ্ধার করে জৈন্তাপুর সদরে একটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসনাতের বাবার নাম তজম্মুল আলী, তিনি মানসিক রোগী। মা আয়মনা বিবি একজন গৃহিণী। আবুল হাসনাত বিবাহিত। সে তিন বছর আগে বিয়ে করেছে। এক কন্যা সন্তানের জনক তিনি। তার পিতা তজম্মুল আলী মানসিকভাবে অসুস্থ। আবুল হাসনাত জায়গা-জমি নিয়ে বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করতো। টাকা দাবি করতো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain