শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৯৮৬ জন বিশ্ববাজারে কমেছে-দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল ‎ সিলেটে মাইক্রোবাস থামাতেই মিললো ২২ লাখ টাকার ইয়াবা

ডোপ টেস্টে ৩৭ পুলিশ সদস্য চাকরিচ্যুত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বাংলাদেশ পুলিশ সদস্যদের যাকে সন্দেহ হচ্ছে তাকে ডোপ টেস্ট (মাদকাসক্তি পরীক্ষা) করানো হচ্ছে। ডোপ টেস্টে ধরা পড়লে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডোপ টেস্টে এখন পর্যন্ত ৩৭ জন সদস্য চাকরিচ্যুত হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২২ এর ৪র্থ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশনস মিডিয়া আ্যন্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান এসব কথা বলেন।

 

তিনি বলেন, অভিযোগ উত্তাপিত হলে অথবা যেকোনো সময় সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে পুলিশের বিভাগীয় ব্যবস্থা চালু থাকে এবং নিয়মিত মামলা হয়। সুতরাং যেকোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ পুলিশ দেশে প্রথমবারের মতো ডোপ টেস্ট চালু করেছিল জানিয়ে ডিআইজি হায়দার আলী খান বলেন, সরকারের অন্যকোনো বিভাগ আমাদের মতো সেভাবে ডোপ টেস্ট চালু করতে পারেনি। অর্থাৎ কোনো মাদকাসক্ত আমাদের পুলিশে যোগদান করে কি না সেটি আমরা প্রথমেই চেক করি। পরবর্তীতে প্রতি নিয়ত এই ডোপ টেস্ট করা হয়ে থাকে। কেউ যদি ডোপ টেস্টে ধরা পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় এখন পর্যন্ত বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে চাকরিচ্যুত হয়েছে। ডোপ টেস্টে এখন পর্যন্ত ৩৭ জন সদস্য চাকরিচ্যুত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain