শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

বড়লেখা পৌর শহর সহ উপজেলায় চলছে জুয়া ও মাদক (১)

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৫৪ বার পড়া হয়েছে

ফয়ছল আহমেদ সাগর:: মৌলভীবাজার বড়লেখায় চলছে নিষিদ্ধ জুয়া ও মাদক, বাংলাদেশের সংবিধানের মৌল নীতিগুলোর অন্যতম একটি জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্য ও নৈতিকতা হানিকর এমন সব কাজ সংবিধানে নিষিদ্ধ করা হয়েছে। জুয়া খেলা একটি অনৈতিক কাজ। সংবিধানে বলা হয়েছে- জুয়া খেলা নিরোধে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

জুয়া হরেক রকমের হয়ে থাকে। যেমন- তাস দিয়ে, ঘোড়দৌড়ের বাজির মাধ্যমে, ক্রিকেট, ফুটবল প্রভৃতি খেলায় কোন দল জিতবে এ নিয়ে বাজি ধরা, কেসিনোতে, হাউজির মাধ্যমে জুয়া খেলা প্রভৃতি। উপরোক্ত সব ধরনের জুয়াখেলাই আমাদের সংবিধান এবং দেশে প্রচলিত আইনে নিষিদ্ধ।
বাস্তবে- বড়লেখা শহরে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বারবার অভিযান চালিয়ে গ্রেফতার করে, জুয়াড়ি প্রশাসনের গ্রেফতার কে অবহেলা করে অবাধে চলছে নিষিদ্ধ জুয়া।
জুয়া ইসলামে নিষিদ্ধ বিধায় পাপ হিসেবে গণ্য। একজন ঈমানদার সবসময় নিজেকে জুয়া থেকে দূরে রাখতে সচেষ্ট থাকেন। বাংলাদেশের জনসংখ্যার ৯০ ভাগের বেশি মুসলিম। জুয়া ইসলামে নিষিদ্ধ এবং বাংলাদেশের সংবিধানে এর নিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ থাকায় ও দেশের প্রচলিত আইনে খেলাটি শাস্তিযোগ্য। ফলে কোনোভাবে খেলাটি বাংলাদেশে চলতে দেয়ার সুযোগ নেই। তাছাড়া আইনশৃঙ্খলাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি ফাঁকি দিয়ে কিভাবে বড়লোখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরে জুয়া চলে আসছে এর রহস্য উন্মোচন অত্যাবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain