শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি কুড়িয়ে পাওয়া মেয়েটি পেল নতুন সংসার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ নিহত ৫ অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর টোকিওতে যৌথ সংবাদ সম্মেলন সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন

গোলা আর বিস্ফোরণের শব্দে কাঁপছে কিয়েভ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে আজ শনিবার দেশটির রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণ এবং উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার কিয়েভের ত্রোইয়েশনিয়া এলাকায় একাধিক ও ময়দান স্কয়ারের কাছে বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, কিয়েভে রাশিয়ার কামান হামলার শব্দ এত বেশি যে শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূরেও শব্দ শোনা যাচ্ছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, শহরের চিড়িয়াখানা ও শুলিভাকা এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি হয়েছে।

মার্কিন টেলিভিশন ফক্স নিউজের বিদেশ প্রতিনিধি ট্রে ইংগিস্ট আজ সকালে বলেন, রাজধানী কিয়েভ এই মুহূর্তে একাধিক দিক থেকে হামলার কবলে পড়েছে।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানাচ্ছে, কিয়েভে একটু পরপর কামানের গোলা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে তা আসছে কোথা থেকে, সেটি বোঝা যাচ্ছে না।

এদিকে, কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।

ভাসিলকিভের একটি বিমানঘাঁটির কাছে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রুশ সেনারা কিয়েভে হামলায় এই ঘাঁটি ব্যবহারের চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain