শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২ জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রাহমান মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের

ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি কার্যক্রম গ্রহণের আহ্বান-গণদাবি পরিষদ পর্তুগাল শাখার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানি সহ-সভাপতি এ এইচ এম নুরুল হুদা ও রুহেল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে ১৯ অক্টোবর ২০২৬ তারিখে নিসবনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ এর মাধ্যমে বাংলাদেশ ও পর্তুগালের দীপাক্ষিক সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাই।
‎
‎এই দুই দাবি বাস্তবায়িত হলে পর্তুগাল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। দূতাবাস স্থাপনের মাধ্যমে ভিসা, পাসপোর্ট ও কুটনৈতিক সেবা সহজ হবে। সরাসরি ফ্লাইট চালু হলে প্রবাসী, শিক্ষার্থী, পর্যটক ও ব্যাবসায়ীদের যাতায়াত সময় ও খরচ দুটোই কমবে। পাশাপাশি অবৈধ অভিবাসন, বাণিজ, নবায়নযোগ্য জ্বালানি ও আইসিটি খাতে সহযোগিতা বাড়লে দুই দেশেই উপকৃত হবে। পর্তুগাল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রাণের দাবি এই প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা বাংলাদেশ সরকার ও পর্তুগাল সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রবাসীদের কল্যাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। বিবৃতিদাতাদের এই দাবির প্রতি সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন, ফ্রান্স শাখার আহবায়ক আজাদ মিয়া, সদস্য সচিব আব্দুল মোমিত রুমেল, অন্যদিকে তাদের এই দাবির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সহ-সভাপতি যথাক্রমে মোঃ ইদ্রিস আলী, বেলাল উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বলেন, এই দাবি বাস্তবায়িত হলে যেভাবে সরকার অর্থনৈতিকভাবে লাভবান হবে। তেমনি ভাবে প্রবাসীরাও রেমিটেন্স প্রেরণে উৎসাহিত হয়ে দেশে বিনিয়োগে আগ্রহী হবে।
‎

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain