শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

ইউক্রেন ছেড়েছেন দেড় লাখেরও বেশি মানুষ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার হামলা শুরুর পর তিন দিনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি টুইটারে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইউক্রেনের মানুষের বাস্তুহারা হওয়ার পরিমাণ বেড়েই চলেছে। তবে দেশটিতে সামরিক পরিস্থিতির কারণে বাস্তুহারাদের প্রকৃত সংখ্যা অনুমান করা ও সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো জানায়, চলমান পরিস্থিতির কারণে ইউক্রেনের ৫০ লাখ মানুষ আশপাশের দেশগুলোতে পালিয়ে যেতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৩ শিশুসহ ১ হাজার ১১৫ জন।
এ ছাড়া রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী।
খবর আল-জাজিরা

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain