শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ

ডায়াবেটিস সচেতনতা দিবসে সিলেট ডায়াবেটিক সমিতির আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা: এম. এ আহবাব বলেছেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে জনগণকে সচেতন করে গড়ে তুলতে হবে এবং ঝুঁকিগুলোর ব্যাপারে তাদের মধ্যে প্রচারণা চালাতে হবে। যাদের ডায়াবেটিস রোগ হয়েছে তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন ও ঔষধ সেবন করতে হবে।

তিনি আরো বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতার অভাবে দেশে প্রতি বছর অসংখ্য ডায়াবেটিক রোগী হৃদরোগ, স্ট্রোক, কিডনি, চোখ ও মাড়ির রোগে আক্রান্ত হন। অনেকে পঙ্গুত্ববরণ করা ছাড়াও নানা শারীরিক জটিলতার শিকার হন, এমনকি অনেকে মারা যান। কাজেই এ রোগ সম্পর্কে জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে হবে।
২৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২টা বন্দরবাজার পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এর সুপারিনটেনডেন্ট আবাসিক মেডিকেল অফিসার ড. ললিত মোহন নাথ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সমিতির সদস্য সাংবাদিক, কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এর সুপারিনটেনডেন্ট ডা: আলাউদ্দিন আহমদ।

‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টায় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অফিস সহাকারী মো: লিয়াকত হোসেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain