শিরোনাম :
তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা সভায়-চিন্ময় বড়ুয়া জাতীয় অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখছে পোশাক শিল্প বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: দেশব্যাপী বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার

দেশের সেবা-মানুষের কল্যাণ নিশ্চিতে সরকার কাজ করছে সিলেট বিশ্বনাথে পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনসহ ৩৮ স্থানীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। দেশের সেবা ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করছে। এজন্য শেখ হাসিনার সঙ্গে কাজ করে আমরা আনন্দ পাই।
আজ রোববার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবনসহ ৩৮ স্থানীয় উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনগণ যাতে সরকারের সকল সুযোগ সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে সবাইকে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শেখ হাসিনার সঙ্গে আমরা যারা কাজ করি, তারা সবাই কাজে আনন্দ পায়।

সভায় সভাপতির বক্তব্যে সিলেটের ডিসি মো. মজিবর রহমান বলেন, আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।

উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আসমা বেগম সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান আশফাক আহমেদ, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain