শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সৌদি ও বাংলাদেশের ৩ চুক্তি সমঝোতা স্মারক সই

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপে বসে এ কথা জানান তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না। একসঙ্গে নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে চাই।

এদিন সংলাপের পর শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্টসহ তিনটি চুক্তি-সমঝোতা স্মারক সই করা হয়।

এদিকে, বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এর আগে, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি আরবের সফররত পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একান্ত বৈঠকে বসেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। এ সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain