শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

রংপুরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ১০

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও আলু বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বড়দরগাহ এলকার ভাবনা পেট্রল পাম্প সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে কারো পরিচয় জানা যায়নি। তবে তাদের একজনের মরদেহ ট্রাক থেকে (৩৮) এবং অন্যজনকে বাস থেকে (৫২) উদ্ধার করা হয়েছে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ি ও বড়দরগাহের মাঝামাঝি স্থানে ভাবনা পেট্রল পাম্পের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী মায়ের দোয়া পরিবহনের বাসটির সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থল থেকে খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain